৯৫ সালের অনুষ্ঠীতব্য ফেনীতে প্রথম আন্তর্জাতিক ক্বেরাত সম্বেলন অনুষ্ঠিত না হওয়ার কারণ-

ফেনীতে ক্বেরাত সম্বেলন অনুষ্ঠিত হওয়ার একদিন আগে তথা-১৭ নভেম্বর ১৯৯৫ ইং (শুক্রবার) রাত্রে ক্বেরাত সম্বেলন ছিল ঢাকা জাতীয় ঈদগাহ ময়দানে। আবার একি দিন রাত্রে হাইকোর্ট মাজার মসজিদের তাদের মাসিক অনুষ্ঠান ছিল। তাদের অনুষ্ঠনের শেষ পর্যায়ে যখন মিলাদ ও কিয়াম চলছিলো, তখন ক্বেরাত সম্বেলনের কিছু শ্রোতা মাজার কমিটিকে বেদয়তি আখ্যা দিয়ে তৎক্ষানিক মিলাদ ও কিয়াম বন্ধ করতে বলে। তখন মাজার কমিটি বলে, কিছুক্ষেনের মধ্যে আমাদের অনুষ্ঠান শেষ হতে চলছে, আমরা মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ করব।

তারপর, ক্বেরাত সম্বেলনের কিছু শ্রোতা মাজার কমিটিকে আবারো এক্ষুনি অনুষ্ঠান বন্ধ করতে চাপ দেয়, এবং মিলাদ ও কিয়াম বেদয়ত আখ্যা দিয়ে, হাইকোর্ট মাজার মসজিদ থেকে বেদয়াত (মিলাদ কিয়াম) কাজ চিরতরে বন্ধের হুমকি দেয়।
মিলাদ ও কিয়াম বেদয়ত বলার কারণে মাজার কমিটি তাদের ডাকে এই বলে যে আসুন মিলাদ-কিয়াম বেদয়াত প্রমাণ করুন- কিভাবে মিলাদ কিয়াম বেদয়াত?

এই বলার পর তাদের তিন জন লোক মাজার কমিটি লোকদের সাথে অফিস কক্ষের দিকে যায়। এরপর শ্রোতাদের মধ্যে থেকে কিছু লোক সম্বেলনের মাঠের দিকে গিয়ে বলে- আমাদের তিন জনকে ওরা ভিতরে নিয়ে গেছে এবং মারধর করতেছে, মনে হয় এতক্ষনে মেরে ফেলছে। এরপর যা হওয়ার তাই হলো। অন্য শ্রোতারাও ক্ষেপে গিয়ে মাজারের আশেপাশের দোকানপাট ভাংচুর করতে করতে মাজার মসজিদের দিকে এগিয়ে যেতে লাগলো। ভাংচুরের এক পর্যায়ে তারা দোকানপাটে এবং আশেপাশের বস্তিতে ব্যপকভাবে আগুন ধরিয়ে দেয়। উভয়পক্ষের মারামারির এক পর্যায়ে পুলিশ এসে মারামারি থামায় এবং বিদেশী ক্বারীসহ মেহামানদের নিরাপদ স্থানে নিয়ে যায়।

এই কাহিনীর সাথে ফেনীর প্রথম অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন'৯৫ না হওয়ার সম্পর্ক হলো- ঢাকা জাতীয় ঈদগাহ ময়দানের আয়োজক কমিটির সভাপতি, মাওলানা ক্বারী ইউসুফ সাহেব ও বাইতুল মোকারম জাতীয় মসজিদের সম্মানিত খতিব মাওলানা ক্বারী ওবাদুল্লাহ সাহেব সহ ঢাকার প্রশাসন ভয় করছিলেন যে এই মারামারির জের ধরে ফেনীতেও গন্ডগােল হতে পারে। কারন ফেনীর তখনকার রাজনৈতিক পরিস্থিতি খারাপ ছিলো। তাই উনাদের অনুরোধে এবং বৈদেশিক মেহামানদের নিরাপত্তার স্বার্থে আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন'৯৫ স্থগিত করা হয়। যা এর পরের বছর অনুষ্ঠিত হয় – প্রথম আন্তর্জাতিক ক্বেরাত সম্বেলন'৯৬ ।

© 2025 পীরজাদী ফাউন্ডেশন - ওয়াহেদপুর, ফেনী
profile-picture

Open Facebook

ফেসবুক অ্যাপ বা নতুন ট্যাবে খোলা হচ্ছে…